ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সাগরতীরে মারা গেল ৫১ তিমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অস্ট্রেলিয়া উপকূলে আটকে মৃত হল ৫১ তিমির। এখনো আটকা পড়ে আছে অনেকগুলো। শত চেষ্টাতেও তাদের সাগরে ফেরানো যাচ্ছে না। মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১০০টির মতো তিমি সাগর থেকে তীরে চলে আসে।

অ্যালবানির পূর্বের চেনেস সমুদ্র দীর্ঘ সৈকত এলাকায় এক সারিতে অবস্থান নেয় তারা। বিশেষ কোনো কারণ ছাড়া তিমি কখনো তীরে আসে না। সাগরের জলরাশি ছেড়ে তিমির তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানে অবধারিত মৃত্যু। তাই প্রাণরক্ষার জন্য তাদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে মঙ্গলবার থেকেই।

মানুষের হাজারো চেষ্টাতেও তিমিদের সাগরে ফেরানো সম্ভব হচ্ছে না। ৫০টির মত তিমি ইতিমধ্যে ডাঙায় এসে মারা গেছে। বাকিদের প্রাণরক্ষার একমাত্র উপায় তাদের সাগরে ফেরানো।

অস্ট্রেলিয়ায় এর আগেও সাগর থেকে তিমিরা দল বেঁধে ডাঙায় চলে আসে। নিউজিল্যান্ডেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা যায়। ২০২২ সালের অক্টোবরে প্রায় ৫০০ তিমি নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপের সৈকতে চলে এসেছিল।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাইরেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ৫৫টি তিমি স্কটল্যান্ডের আউটার হেব্রিডসের প্রত্যন্ত দ্বীপ আইল অব লুইসে চলে এসেছিল। এদের সাগরে ফেরানো সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :