ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণকারীরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণকারীরা মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনায যুক্ত হয়ে একথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভার্চুয়ালি যুক্ত হয়ে কাদের বলেন, জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে বলেই তাদের কোনো অপকর্ম সফল হবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিলো। অথচ তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে।

২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জোট যে দানবীয় অত্যাচার চালিয়েছিলো তা দেশের মানুষ এখনও ভুলে যায়নি। হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বলেও উল্লেখ করে সড়ক যোগায়োগ ও সেতুমন্ত্রী ওবায়ল কাদের।

ফাইল ছবি

তার ভাষায়, আন্দোলনের সক্ষমতা হারানো বিএনপি এখন উসকানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়েছিলো। রাজপথে একটি মিছিল করার সামর্থ্য হারানো দলটির অন্ধকার গলিপথ আর ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নই এখন কুট কৌশল।

মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার ও শাহাবুদ্দীন ফরাজী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণকারীরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে

আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১