ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির

শৃঙ্খলা ভঙ্গ, প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতিদেওয়া হয়েছে। এ নিয়ে ৪০তম এসআই ব্যাচে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

পুলিশ হেড কোয়ার্টারের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে অক্টোবর মাসে একই ব্যাচের ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। ৪০তম এসআই ব্যাচে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত।

একাডেমি সূত্রের খবর, ২১ অক্টোবর ব্যাচের ১০ জন এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। তিনদিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছিল।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ কারণ দর্শানোর নোটিশে সই করেন।

২৪ অক্টোবর প্রশিক্ষণরত এক এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল।

প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসার নির্দেশ সত্ত্বেও তা অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।

নোটিশে আরও বলা হয়, পাঠদান চলাকালে এই এসআইয়ের ক্লাসে কোনো মনোযোগ ছিল না এবং পাশাপাশি বসে কথা বলছিলেন। এজন্য একজন প্রশিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাডেমির অধ্যক্ষের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেন।

বিধি অনুযায়ী কেন তাকে চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিনদিনের মধ্যে ওই এসআইকে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২১ অক্টোবর ১০ এসআইকে দেওয়া কারণ দর্শানো নোটিশের একটি কপি পাওয়া গেছে। তাতে বলা হয়, ১৬ অক্টোবর জিমনেসিয়ামে এক্সপেরিয়েন্স শেয়ারিং ইন অর্ডার টু ফেস পলিটিক্যাল এইমড বিষয়ে ক্লাস ছিল। সেদিন বিশেষ অতিথি বক্তা হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ মো. নজিবুর রহমান।

সেদিন এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসেন এবং হইচই করেন। তাকেও তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞাকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ জন এসআইকে আজকেই তাদের অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শৃঙ্খলা ভঙ্গ, প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪