ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলতি অর্থবছরে এলএনজি আমদানি দ্বিগুণ মূল্যে, ভর্তুকি ছুঁবে ২০ হাজার কোটি টাকা জ্বালানি তেল না পাওয়ায় পাম্প ম্যানেজারকে লরি চাপায় হত্যা শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার রাজশাহীজুড়ে ছোঁয়াছে হামের প্রাদুর্ভাব, শনাক্তের হার ২৯ শতাংশ প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার সচিবালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট চার দশকের দুঃস্বপ্ন ভাঙার পথে ভবদহ: স্থায়ী সমাধানে সরকারের জোরালো উদ্যোগ সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে

শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, খুব শিগগিরই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে।  পাবনার হেমায়েতপুরে অবস্থিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া ভিসা পেতে কাউকে অতিরিক্ত টাকা দেওয়া উচিত নয়। আবেদনকারীদের নিজ নিজ ফরম পূরণ করে নির্ধারিত নিয়মে ফি জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। সভায় বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণশঙ্কর দাশ, ড. নরেশ চন্দ্র মধু এবং সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি বিকাশ চন্দ্র, হিরণ্ময় ঘোষ, সুদেব কুমার, বলাই চন্দ্র সাহা, চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতা ও ভক্তরা।

পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরে পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬