ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার একদিনের সফরে প্রথমবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এবং রাতেই ঢাকায় ফিরবেন।

 শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন।

সেখানে পাতালী খাল পুনঃখনন কার্যক্রম, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও তিনি বক্তব্য দেবেন। সফরকালে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠা এবং মাতামুহুরীকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাস্তবায়নের পথে এগোতে পারে।

জাতীয় নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা

আপডেট সময় : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬