ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

রোজিনা ইস্যুতে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রোজিনা ইস্যুকে পুঁজি করে দেশবিরোধী চিহ্নিত মহল ফায়দা লোটার চেষ্টা করছে’

সাংবাদিক রোজিনার গ্রেপ্তার ইস্যুকে পুঁজি করে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ চেষ্টা চলছে। কারো কর্মকাণ্ড যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয়। এ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের চেষ্ট করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার মিন্টু রোডে তার সরকারি বাসভবনে ডিরেক্টর গিল্ডের নবনির্বাচিত কমিটি সাক্ষাতকালে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এর আগেও বার বার রোজিনা ন্যায় বিচার পাবার কথা বলে আসছেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপি যখন রোজিনা ইস্যুতে বক্তব্য দিতে থাকে, তখন বুঝতে হবে, এটিকে রাজনৈতিক রূপ দেয়ার অপচেষ্টা চলছে। রোজিনা ইস্যুকে পুঁজি করে দেশবিরোধী চিহ্নিত মহল ফায়দা লোটার চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, ‘রোজিনার ঘটনাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দেশবিরোধী মহল এটি নিয়ে অতি তৎপর হয়ে উঠেছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, ফিলিস্তিনে নারী-শিশুসহ শতশত প্রাণহানির অনেকদিন পর বিবৃতি দিলেও বিচারাধীন রোজিনা ইস্যুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরদিনই বক্তব্য দিলো। দেশবিরোধী বিভিন্ন চক্র যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কুৎসা রটায়, মিথ্যা অপপ্রচার চালায়, তাদেরও সক্রিয় হতে দেখা গেছে।

পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, রোজিনার বিষয়টি আবেগতাড়িতভাবে না দেখে বাস্তবতার নিরিখে দেখার আহ্বান জানান। বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব মো. আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরসহ নির্বাহী সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোজিনা ইস্যুতে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১