ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

রেমেরের প্রভাবে বাঁধ ভেঙে স্রোতে ভেসে গেলো যুবক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেমেরের প্রভাবে বাঁধ ভেঙে প্রবল স্রোতে ভেসে যায় এক যুবক। বেশ কয়েক ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার দুপুর থেকেই সাগর ছিলো উত্তাল। তীব্র জোয়ারের ধাক্কায় বিভিন্ন জায়গায় উপকূল রক্ষা বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি ঢুকে সড়কগুলো তলিয়ে যায়। নিহত শরীফ হাওলাদারের (২৭) বাড়ি ধূলাসর ইউনিয়নের কাউয়ারচরের অনন্তপাড়ায়।

দুর্যোগ পরিস্থিতি অবনতি ঘটলে বাড়িতে থাকা স্বজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেন শরীফ। শরীফের ফুফু থাকেন কাউয়ার চর এলাকায়। সেখানে তোর বোনও বোনও ছিলেন।

বেলা ১২টার দিকে অনন্তপাড়া থেকে বড় ভাইকে সঙ্গে নিয়ে ফুফু ও বোনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনতে রওনা হন শরীফ। ততক্ষণে জোয়ারের তোড়ে তলিয়ে গেছে সড়ক।

তাই সাঁতার কেটেই স্বজনদের উদ্ধারে রওনা হন শরীফ ও তার ভাই। কিন্তু প্রবল জোয়ারের স্রোতের কাছে হার মানতে হয় শরীফের। স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

এরপর অসংখ্য এলাকাবাসী মিলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজি করে শরীফের মরদেহ খুঁজে পায়। শরীফের বাড়িতে চলছে শোকের মাতম। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে। শরীফের বাবার নাম আবদুর রহিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেমেরের প্রভাবে বাঁধ ভেঙে স্রোতে ভেসে গেলো যুবক

আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪