ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

রুশ-ইউক্রেন শান্তি আলোচনা সৌদিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশ-হিসেবেই শান্তি আলোচনার আয়োজনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। যদিও দেশটি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দুদেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে শান্তি আলোচনায় বসতে চায় সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এতথ্য জানানো হয়।

খবরে আরো বলা হয়, সৌদি আরবের জেদ্দা শহরে হবে এই শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। জেদ্দায় এই আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি।

এই আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। অর্থাৎ রাশিয়ার তরফ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে।

রাজধানী সেন্ট পিটার্সবুর্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরো বলেন, ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর তাই কোনো যুদ্ধ বিরতি হতে পারে না।

রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে একদিকে যেমন জাতিসংঘে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, অন্যদিকে বিশ্ববাজারে তেল রপ্তানির নীতির বিষয়েও রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুশ-ইউক্রেন শান্তি আলোচনা সৌদিতে

আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩