সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপুঞ্জে এবারেও বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জে বাংলায় ভাষণ দিয়েছিলেন নজির গড়েছিলেন, বাংলাদেশের অবিসংবাদীত নেতা তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবার সেই ঐতিহাসিক ভাষণের পথ
অনুসরণ করেই গত বছরগুলোতে রাষ্ট্রপুঞ্জে বাংলায় ভাষণ দিয়ে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারেও রাষ্ট্রপুঞ্জের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। বিষয়টি সোমবার সর্ংবাদমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
জানা গিয়েছে, ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দু’দিনের যাত্রাবিরতি শেষে এখন নিউইয়র্কে অবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।


















