ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

রাশিয়ার সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করতে চায় বৃহৎ মার্কিন কোম্পানিগুলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল বড় বড় মার্কিন কোম্পানিগুলো। কিন্তু সেই কোম্পানিগুলো পুনরায় রাশিয়ার সঙ্গে ব্যবসা শুরু করতে চাইছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।

হিউস্টনে রুশ কনসাল জেনারেল জানিয়েছে, আমেরিকার বড় বড় কোম্পানিগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায়।

আমেরিকার হিউস্টনে রাশিয়ার কনসাল জেনারেল আলেকজান্ডার জাখারোভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ‘তাস’ বুধবার এ খবর দিয়েছে। তাস আরও জানিয়েছে জাখারোভ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বলেছেন, আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার বৃহৎ বাজার হারাতে চায় না এবং তারা চায় না এই বাজারটি অন্যরা দখল করুক।

আলেকজান্ডার জাখারোভের আরও বলেন, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় মার্কিন ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় নয়া প্রকল্প রয়েছে ঠিকই। কিন্তু এইসব প্রকল্প রাশিয়ায় যেসব প্রকল্পে মার্কিন ব্যবসায়ীরা যুক্ত ছিল তাদের জন্য লাভজনক বিকল্প নয়।

রুশ এই কূটনীতিক আরও বলেন, ভবিষ্যতে রাশিয়ার বৃহৎ বাজার হাতছাড়া করার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা ক্ষুব্ধ। নয়া সাপ্লাই চেইন গড়ে তোলা অসম্ভব না হলেও এর পেছনে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে বাস্তবতা হল মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে এবং অনেক কোম্পানি মস্কোয় তাদের অফিস বন্ধ করে দেয়। সূত্র: তাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করতে চায় বৃহৎ মার্কিন কোম্পানিগুলো

আপডেট সময় : ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩