ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৫৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এওকজন সিনিয়র কমান্ডার আমেরিকা ও ইসরায়েলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যেকোনও যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিযাদে লেবাননের আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরব দেশগুলোকে তাদের নীতি সংশোধন করার আহ্বান জানান।

হাজিযাদে বলেন, আমেরিকা ও ইসরায়েল সরকার বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে (মধ্যপ্রাচ্যে) যদি কোনও ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায় তাহলে আমরা মার্কিন ঘাঁটিগুলো এবং এসব ঘাঁটির স্বাগতিক দেশগুলোর মধ্যে কোনও পার্থক্য করব না।
মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলায়মানি হত্যার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন হাজিযাদে। গত বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে বিরতিহীনভাবে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে যায়।

গত ছয় সপ্তাহে এ নিয়ে তিনবার আমেরিকা ইরান সীমান্তের কাছে এ ধরনের উসকানিমূলক তৎপরতা চালাল। এর আগে গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

আপডেট সময় : ০৩:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১