ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের পরামর্শ যদি বাস্তবসম্মত হয় তা অবশ্যই গ্রহণ করব: ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ড. এ কে আবদুল মোমেন ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতিসংঘ সদরদপ্তরে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক শোলেটের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এনিয়ে নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে ড. মোমেন সাংবাদিকদের বলেন, একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে। আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শ বাস্তবসম্মত হয়, তবে আমরা অবশ্যই তা গ্রহণ করব।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ডেরেক শোলেট তার এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি টুইট বার্তায় বৈঠকের বিষয়টি প্রকাশ করেন।

টুইট বার্তায় শোলেট বলেন, আমরা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্বের ব্যাপারে আমাদের সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।

শোলেট চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকগুলোতে শোলেট রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশে মানবাধিকার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন প্রশমন, একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে সহযোগিতার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের পরামর্শ যদি বাস্তবসম্মত হয় তা অবশ্যই গ্রহণ করব: ড. মোমেন

আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩