ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডিএফপির সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

পবিত্র বিজয় দিবসকে সামনে রেখে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে ডিএফপি, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার-পরিজনসহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অংশগ্রহণকারীরা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগে যুক্ত হয়েছেন।

রক্ত সংগ্রহে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্টের কর্মীরা দিনব্যাপী রক্ত গ্রহণ, সংরক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সেবা প্রদান করেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, রক্তদান কর্মসূচি জাতীয় দিবসগুলোতে নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে জনগণের মধ্যে সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবী চেতনা আরও শক্তিশালী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের প্রতীক। এ উপলক্ষে রক্তদান কার্যক্রম আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও সেবার মানসিকতা জাগ্রত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫