ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

ঢাকার একটি ভোটকেন্দ্রে সিসিক্যামেরা স্থাপন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ভেতরে তো বটেই, কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যেও সাধারণ ভোটাররা মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে দায়িত্বপ্রাপ্ত তিন শ্রেণির কর্মকর্তাকে। তাঁরা হলেন—ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দায়িত্বপ্রাপ্ত দুই সদস্য। কেবল তাঁরাই প্রয়োজনীয় যোগাযোগ ও দায়িত্ব পালনের স্বার্থে মোবাইল ফোন বহন করতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

এবার দেশের ৬৪ জেলায় মোট ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত মোট ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬