ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নকশা–নিরাপত্তায় বড় পরিবর্তন

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন নকশার এই নোট প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে।

নতুন নোটে উল্লেখযোগ্য নকশা পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা থাকবে না। এর পরিবর্তে সম্মুখভাগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি ব্যবহৃত হয়েছে। নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

নতুন নোটের বৈশিষ্ট্য
৫০০ টাকার নতুন নোটের আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। সম্মুখভাগের বাম পাশে শহীদ মিনারের ছবি এবং মাঝামাঝি ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। পেছনভাগে রয়েছে সুপ্রিম কোর্ট ভবনের ছবি।
জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ, নিচে ইলেকট্রোটাইপ ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যুক্ত করা হয়েছে। নোটের সামগ্রিক রঙে সবুজের আধিক্য দেখা যাবে।

নিরাপত্তা বৈশিষ্ট্য
নোটটিতে মোট ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

  • সম্মুখভাগের ডান দিকের কোনায় থাকা ‘500’ সংখ্যা রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দিয়ে মুদ্রিত, যা নোট নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে রূপান্তরিত হবে।

  • বাম পাশে ৪ মিমি চওড়া লাল ও স্বর্ণালি বারের প্যাঁচানো নিরাপত্তা সুতা আছে, যা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দৃশ্যমান হবে এবং নড়াচড়ায় রংধনু রঙে ঝলক দেবে।

  • দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে।

এর আগে ২০, ৫০, ১০০ ও ১,০০০ টাকার নতুন নোটও বাজারে ছাড়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

আপডেট সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫