ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

বিরাজলক্ষীঘোষের কবিতা ‘গাঢ় আর দীর্ঘ রাতগুলো’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

ড. বিরাজলক্ষী ঘোষ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হয়তো এই ছোট হয়ে আসা দিন আর

গাঢ় আর দীর্ঘ রাতগুলো

তোমাকে ডেকে বলছে—

একটু গুটিয়ে নাও নিজেকে,

একটি বিরতি নেবার জন্য।

অযথা নাটক, কোলাহল থেকে সরে এসে

একটু শান্তির নিঃশ্বাস নিতে…

সারা বছর শক্ত করে নিজেকে ধরে রেখেছিলে

সেই তুমি এখন প্রায় পৌঁছে গেছ—

শেষ রেখার একেবারে কাছাকাছি।

তাই নতুন বছরে পা রাখার আগে

একটু থামো, বিশ্রাম নাও, ফিরে তাকাও।

এই বছর আর কখনও ফিরে আসবে না,

আর তুমি একে পান করে নিলে—

কখনও এক পেয়ালা বিষের মতো

প্রিয়জনের চিতায় শেষ কাঠ দিয়ে..

কখনও বা মধুর মত মিষ্টি করে

একটি অসহায় মুখে হাসি ফুটিয়ে..

তাই একটু সময় নিয়ে অনুভব করো, ভাবো।

নতুন বছর খুব শিগগিরই এসে যাবে,সঙ্গে নতুন সময়

নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে, কে জানে আর কী কী!

তাই এই মুহূর্তে একটু থামো, নীরবে

বছরভোরের প্রচেষ্টাকে উদ্‌যাপন করো,

তৈরি হওয়া স্মৃতিগুলোকে আস্বাদন করো,

আর যে প্রতিটি বাধা তুমি অতিক্রম করেছ,

তার জন্য শুধু নিজেকে অভিনন্দন জানাও।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরাজলক্ষীঘোষের কবিতা ‘গাঢ় আর দীর্ঘ রাতগুলো’

আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

হয়তো এই ছোট হয়ে আসা দিন আর

গাঢ় আর দীর্ঘ রাতগুলো

তোমাকে ডেকে বলছে—

একটু গুটিয়ে নাও নিজেকে,

একটি বিরতি নেবার জন্য।

অযথা নাটক, কোলাহল থেকে সরে এসে

একটু শান্তির নিঃশ্বাস নিতে…

সারা বছর শক্ত করে নিজেকে ধরে রেখেছিলে

সেই তুমি এখন প্রায় পৌঁছে গেছ—

শেষ রেখার একেবারে কাছাকাছি।

তাই নতুন বছরে পা রাখার আগে

একটু থামো, বিশ্রাম নাও, ফিরে তাকাও।

এই বছর আর কখনও ফিরে আসবে না,

আর তুমি একে পান করে নিলে—

কখনও এক পেয়ালা বিষের মতো

প্রিয়জনের চিতায় শেষ কাঠ দিয়ে..

কখনও বা মধুর মত মিষ্টি করে

একটি অসহায় মুখে হাসি ফুটিয়ে..

তাই একটু সময় নিয়ে অনুভব করো, ভাবো।

নতুন বছর খুব শিগগিরই এসে যাবে,সঙ্গে নতুন সময়

নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে, কে জানে আর কী কী!

তাই এই মুহূর্তে একটু থামো, নীরবে

বছরভোরের প্রচেষ্টাকে উদ্‌যাপন করো,

তৈরি হওয়া স্মৃতিগুলোকে আস্বাদন করো,

আর যে প্রতিটি বাধা তুমি অতিক্রম করেছ,

তার জন্য শুধু নিজেকে অভিনন্দন জানাও।।