ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

শহিদুজজামান উজ্জ্বল, শার্শা  (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪০৯ বার পড়া হয়েছে

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল চেকপোস্ট কাস্টমস বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৪৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি ভারত থেকে পাসপোর্টযোগে দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ পরীক্ষণ কেন্দ্রে স্ক্যানিং শেষে তার ব্যাগে তল্লাশি করে এ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, এ সময় লাগেজের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মোট মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা।

আটককৃত আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাটাখালী এলাকার র‌্যাংচাহাওলাপাড়া গ্রামের আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নম্বর এ০৯৬১২০১৫।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কলকাতা থেকে ‘সুমন’ নামের এক ব্যক্তি তাকে এ অর্থ প্রদান করেন। তিনি এই অর্থ যশোরে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল বলেও স্বীকার করেছেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার জানান, যাত্রীর লাগেজের ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় বৈদেশিক মুদ্রার চালানটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় সিজারলিস্ট সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :