ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

বিদ্যুৎহীন ৩২৫ ভোটকেন্দ্রে সংযোগ দিতে নির্বাচন কমিশনের নির্দেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সারা দেশের ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত তালিকাভুক্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।

রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো ইসির এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি। এর অংশ হিসেবে বিদ্যুৎহীন ৩২৫টি ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ, ব্যালট বাক্স ও ইভিএম ব্যবস্থাপনা, আলো ও নিরাপত্তা কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংযোগ না থাকলে ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে নির্বাচন কমিশন আগেভাগেই বিষয়টি চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :