ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেট: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের নতুন যাত্রা বাজেট ২০২৬-২৭ পেশ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর গ্রাম ও নগর উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

বাড়ছে ডিজেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে মোট জ্বালানি তেলের মধ্যে ডিজিলের ব্যবহার হয়ে থাকে সবচেয়ে বেশি। চাহিদা পূরণে ৮০ শতাংশের বেশি ডিজেল আমদানি করতে হয়। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল বিক্রিতে ৯-১০ টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন তথা বিপিসি।

বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ২০২১-২২ সালে মোট জ্বালানি তেলের চাহিদা ছিল প্রায় ৭০ লক্ষ মেট্রিক টন।

এরমধ্যে অকটেনের ব্যবহার ছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৬০২ মেট্রিক টন এবং পেট্রোলের ব্যবহার ছিল ৪ লক্ষ ৪৬ হাজার মেট্রিক টন। বাকীটা ডিজেল।

এরই মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে যাচ্ছে সরকার। চলতি মাসেই ডিজেলের দাম বাড়ার ঘোষণা আসছে।

স্থানীয়ভাবে উৎপাদিত অকটেনের দাম কমতে পারে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। পাশাপাশি রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেলের সরবরাহ আরও কমানোর ঘোষণার বাজার ঊর্ধ্বমুখী। দাম আরও বাড়ার পূর্বাভাসও রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তরফে।

ডিজেলের দাম বেড়ে গেলে পরিবহন ব্যয়ও বাড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পণ্যমূল্য। বর্তমানে বাজারে এমনিতেই পণ্যমূল্য আকাশ ছোঁয়া। সেখানে ডিজেলের দাম বাড়লে পণ্যমূল্য আরও বেড়ে যাবে। তখন সাধারণ মানুষ আরও নাজুক পরিস্থিতিতে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড়ছে ডিজেলের দাম

আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩