ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু দেখলো ভারত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি – সংগৃহীত

করোনার সংক্রমণের মধ্যেই বার্ড ফ্লু আক্রান্ত হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। দেশটিতে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ ও প্রাণহানির ঘটনা আগে কখনোই হয়নি। হরিয়ানা রাজ্যের ১১ বছর বয়সী এই বালক দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানায় সরকার।

বিবৃতিতে বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বালকটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।

হরিয়ানায় এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারীর প্রকোপ চলছে। এ পরিস্থিতিতে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ভারতের মুরগির খামারগুলোতে গত দু’দশকে অনেকক্ষেত্রেই বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে তার সবই নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু মানব দেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশটিতে এর আগে পাওয়া মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু দেখলো ভারত

আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১