ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

বাইডেন-শি বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র-চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

বাইডেন-শি বৈঠক সামনে রেখে বৈঠক বসেন যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিরা ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাইডেন-শি বৈঠক সামনে রেখে ওয়াশিংটনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। শুক্রবার বৈঠক শেষেও আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত সম্মেলনের ঘোষণা।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন, যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দিনের শেষে টেলিফোন ব্রিফিংয়ে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সংবাদদাতাদের জানান, বাইডেন-শি’র বৈঠক যাতে হয়, সেই লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে কথা এগুচ্ছে। দুই পক্ষই আশ্বাস দিয়েছে, তারা নভেম্বরে সানফ্রানসিসকোয় প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শি’র বৈঠক আয়োজনের জন্য কাজ করবে।

কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে চীন সাধারণত এ ধরনের বৈঠকের ক্ষেত্রে সময়সীমা একদম কাছে চলে না আসা পর্যন্ত ঘোষণা দেওয়া থেকে বিরত থাকবে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। এর আগে, দিনের প্রথম অংশে তারা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :