ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বাইডেনের আর্থিক পরামর্শক টিমে যুক্ত হলেন কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ৪৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আমেরিকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শক টিমে স্থান পেয়েছেন ভারতীয় কাশ্মীরের নারী সামিরা ফাজিলি। তিনি কাশ্মীরি বংশোদ্ভূত হলেও সামিরা ফাজিলি মার্কিন নাগরিক। তিনি বাইডেনের নবগঠিত ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর একটি ইউনিট টিমের প্রধান হয়েছেন। খবর দ্য হিন্দুর।
করোনাভাইরাস মহামারীর আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবনের দিক নির্দেশ করবে এনইসি। সংস্থার ডেপুটি ডিরেক্টরের গুরুদায়িত্ব থাকবে এ কাশ্মীরি কন্যার কাঁধে।

আমেরিকার ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর টিমে ঠাঁই পাওয়া সামিরা হলেন ওই তালিকার দ্বিতীয় কাশ্মীর বংশোদ্ভূত মহিলা। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিমের সদস্য হিসেবে মনোনীত করেছেন আয়েশা শাহকে। সামিরা এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। সে সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর পদেও কাজ করেছেন সামিরা ফাজিলি। তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল’স্কুলের সাবেক এ শিক্ষার্থী কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। ইয়েল ল’স্কুলে।

ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মীরি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলে কাজ করেছেন।

প্রসঙ্গত, বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাইডেনের আর্থিক পরামর্শক টিমে যুক্ত হলেন কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা

আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১