ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

বাংলাদেশ-ভারত যাতায়াতে লাগবেনা অনাপত্তি পত্র

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ৩৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়তকারীদের এখন থেকে আর অনাপত্তিপত্র লাগবে না। তাতে দু’দেশের যাত্রীদের বিশেষ করে বাংলাদেশি রোগী এবং ভারতের শিক্ষার্থীদের ঝক্কিঝামেলা থেকে মুক্তি পেল। বাংলাদেশের বিদেশমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিয়ম

কার্যকর হচ্ছে। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যের বহুল সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে অধ্যায়ন করছে। করোনাকালীন পরিস্থিতিতে সুরক্ষা সেবা বিভাগ বা বাংলাদেশ মিশনগুলো থেকে অনাপত্তি পত্র নিতে হতো। যে কোন দেশের নাগরিকদের বেলায় এখন আর এই বিধিনিষেধ

থাকছে না। বাংলাদেশ-ভারতে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে যাদের দুই ডোজ টিকা সম্পন্নকারী নাগরিকেরা স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশকালে টিকা কার্ড বা উপযুক্ত প্রমাণ এবং

আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড রিপোর্ট প্রদর্শন করে গন্তব্যে পৌছাতে পারবেন এবং তারা হোম কোয়ারেন্টাইনের আওতামুক্ত থাকবেন। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি

কঠোরভাবে মেনে চলতে হবে। এই শর্তাবলি বিমানপথে অনুমোদিত যাত্রীদের ক্ষেত্রেও কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, টিকা সম্পন্ন না হলে ৭২ ঘণ্টা মেয়াদি আরটি-পিসিআর ভিত্তিক

নেগেটিভ কোভিড রিপোর্ট প্রদর্শন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রক যাত্রীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের খরচে আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলাফল

আসা পর্যন্ত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হলেও পর্যটন ভিসা এখনই চালু করা হচ্ছে না। তবে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, সেমিনার ইত্যাদি ভিসা চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ভারত যাতায়াতে লাগবেনা অনাপত্তি পত্র

আপডেট সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১