ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

বাংলাদেশ-ভারত কোস্টগার্ড জোনাল কমান্ডার বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

মোংলায় ভার্চুয়ালি ভারত-বাংলাদেশ কোস্টগার্ডের জোনাল কমান্ডার পর্যায় বৈঠক অনুষ্ঠিত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের ৫ম জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক অনু„ষ্ঠিত হয়। সোমবার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্তন হন।

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের পরিচালক (অপারেশন্স) ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে আঞ্চলিক সদর দফতর, কলকাতা এবং ভারতীয় কোস্টগার্ড সদর দফতরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ও সভায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, বন্ধু প্রতিম উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে আলোচনা হয়।

আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এ বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :