ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে টাকা পৌঁছাত জেএমবি জঙ্গিদের হাতে? লিঙ্কম্যান রাহুলকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক বা দু’টো নয়। একেবারে ২২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেন তদন্তকারীরা।

অ্যাকাউন্টগুলোতে বাংলাদেশ থেকে টাকা আসত বলে গোয়েন্দা সূত্রের খবর। গ্রেফতার হওয়া জেএমবি লিঙ্কম্যান রাহুল সেন ওরফে রাহুল কুমারকে জেরা করে মিলল এমন বিস্ফোরক তথ্য। জেরা করল কলকাতা পুলিসের এসটিএফ।

এ রাজ্যে ঘাঁটি গেড়ে বসে থাকা জেএমবি স্লিপার সেলের সদস্যদের কাছে যে হুন্ডির মাধ্যমে টাকা আসত, তা আগেই জানতে পেরেছেন তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, এই ২২টি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জঙ্গিদের কাছে পৌঁছে যেত।

সেই টাকা পৌছানোর কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত ধৃত রাহুল সেন ওরফে রাহুল কুমার। এছাড়া জঙ্গিদের নানা ধরনের লজিস্টিক সাপোর্টও দিত সে। জঙ্গিদের গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে, জাল ভারতীয় আইডি কার্ডও তৈরি করে দিত এই বাহুল।

ঠিক যেমন ভাবে জয়রাম ব্যাপারী নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল জঙ্গি নাজিউর ওরফে জোসেফ ওরফে পাভেল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো ল্যাপটপ, একটি আই-প্যাড, দুটো মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

কিন্তু এসব নিয়ে কী করত সে? রাহুল সেনের জবাবে কার্যত হতবাক হয়ে যান গোয়েন্দারা। রাহুল জানায়, একটি ল্যাপটপ ও আইপ্যাড জেএমবি’র ডাকাতি গ্যাং’র প্রধান আনোয়ার আলি ওরফে

হৃদয়ের। মাস দুয়েক আগে বারাসতে এসেছিল সে। সপ্তাহ খানেক তার বাড়িতে ছিল। পরে ফোনে পেয়ে যখন তড়িঘড়ি বাংলাদেশে ফিরে যেতে হয়, তখন ল্যাপটপ ও অ্যাইপ্যাডটি বারাসাতে রাহুল সেনের বাড়িতে রেখে যায়। সূত্র জি২৪ঘন্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ থেকে টাকা পৌঁছাত জেএমবি জঙ্গিদের হাতে? লিঙ্কম্যান রাহুলকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১