ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ মাস সমুদ্রে, ভেঙে পড়ছে মার্কিন নৌসেনাদের মনোবল প্রান্তিক মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকার যানজট-কর্মঘণ্টা নষ্টের উৎস ব্যাটারি রিকশার চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ ডিএসসিসির আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক 

বাংলাদেশের মোট অপরাধের ৯০ ভাগই করেছে হাসিনা: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

বঙ্গবীর কাদের সিদ্দিকী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধকালীন অসামান্য অবদান ও বীরত্বের জন্য তাকে বঙ্গবীর ও বীরউত্তম উপাধি দেওয়া হয়। তার নাম কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী। ছিলেন বঙ্গবন্ধু অনুসারি। রাজনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেই প্রতিষ্ঠা করেন কৃষক শ্রমিক জনতা লীগ। তিনি এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

মঙ্গলবার টাঙ্গাইলে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এসময় স্পষ্ট ভাষায় বলেন, দেশের ৯০ ভাগ অপরাধই শেখ হাসিনা করেছে। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন।

তিনি বলেন, এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

মঙ্গলবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই।

সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের মোট অপরাধের ৯০ ভাগই করেছে হাসিনা: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪