সংবাদ শিরোনাম ::
বন্ধের দিনেও খাল খননে ডিএনসিসি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
উদ্ধারকৃত জমি দখলমুক্ত রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার ( ২৮ জুন, ২০২৪) মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। মাঝে জুমার নামাজের বিরতির পর আবারও খনন কাজ চালে।
ডিএনসিসির খাল উদ্ধারে টানা তিন দিন ওই এলাকায় অভিযান চলছে। গতকাল অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।
উল্লেখ, আগামীকালও সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান ও খাল খনন কাজ চলবে।




















