ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

বন্দর রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

বন্দর রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্দর রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন বামপন্থী সংগঠন। একই দাবিতে পৃথকভাবে মশাল মিছিল করেছে শ্রমিককর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দ বলেন, বন্দর ইজারা জাতীয় স্বার্থবিরোধী এবং শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা সরকারের গণতন্ত্রবিরোধী চরিত্র প্রকাশ করেছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যমুনা অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করার সময় কাকরাইল মোড়ে পুলিশ বিনা উসকানিতে হামলা লাঠিচার্জ করে। এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতনসহ অন্তত ১৫ জন আহত হন। শ্রমিকনেতা রুহুল আমিনের মাথা ফেটে যায়।

নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে হটানো হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারও একইভাবে সভাসমাবেশের সাংবিধানিক অধিকার হরণ করছে। নিউমুরিং টার্মিনালসহ লাভজনক বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থের বিপরীত এবং তা অবিলম্বে বাতিল করতে হবে। বন্দর রক্ষার আন্দোলন দমনপীড়ন দিয়ে থামানো যাবে না বলেও তারা সতর্ক করেন।

এদিকে পতেঙ্গা, লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে স্কপ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে মশাল মিছিল বের করে। মিছিলটি হাইকোর্ট, পুরানা পল্টন দৈনিক বাংলা এলাকা প্রদক্ষিণ করে। স্কপ নেতারা বলেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বিদেশি চুক্তি করার কোনো এখতিয়ার নেই; তাদের দায়িত্ব দ্রুত নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া।

সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা শামীম ইমাম, বাংলাদেশ জাসদ নেতা করিম সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

নেতারা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধ হামলাকারী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্দর রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল

আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫