ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

বজ্রাঘাতে ১৭ বরযাত্রীর মৃত্যু, আনন্দযাত্রা মুহূর্তে ঢেকে গেলো শোকের চাদরে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নৌকাজুড়ে রয়েছে মরদেহ। কিছুক্ষণ আগেও তারা হাসিঠাট্টায় মেতে ছিলেন। কিন্ত বজ্রবৃষ্টি তাদের প্রাণ কেড়ে নেয়! কে  ভেবেছিলো এটিই তাদের শেষ যাত্রা। বজ্রাঘাতে ১৭ বরযাত্রীর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন।

পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের

ছেলে রফিক উদ্দিন (৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭ জন মারা যান।

ঘটনা সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নারায়ণপুর পদ্মা নদীতে। বরযাত্রীবাহী নৌকায় বজ্রাঘাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।

বুধবার দুপুর ১২টার দিকে পাকা নারায়ণপুরের আলিমনগর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে নৌকাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বরযাত্রী যাওয়ার সময় বজ্রবৃষ্টিতে ১৭জনের মৃত্যু ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানন, মৃত সকলেই  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বজ্রাঘাতে ১৭ বরযাত্রীর মৃত্যু, আনন্দযাত্রা মুহূর্তে ঢেকে গেলো শোকের চাদরে

আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১