ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

ফের শতভাগ দর্শকে ফিরছে ক্রিকেট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৩৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। লর্ডসে গ্যালারিতে থেকেই পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ উপভোগ করবেন শতভাগ দর্শক। ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সবশেষ ইংলিশরা কোন বিধিনিষেধ ছাড়াই মাঠে বসে খেলা উপভোগ করতে পেরেছিল।

সিরিজটিতে মূলত পরীক্ষামূলকভাবে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সে হিসেবে লর্ডসে দু’দলের ২য় ওয়ানডেকে যুক্তরাজ্য সরকারের ইভেন্ট রিসার্চ প্রোগ্রামের (ইআরপি) অন্তর্ভূক্ত করা হয়েছে।

গত মাস থেকে ইংল্যান্ডের বিভিন্ন মাঠে দর্শক ফেরা শুরু হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ১ম তিনদিনে মাঠে ছিলেন প্রায় ১৭ হাজার দর্শক। যেটি সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার ২৫ ভাগ। তবে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই ফেরানো হচ্ছে দর্শক।

গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা দেয় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলো ইআরপির অন্তর্ভূক্ত থাকবে। যেহেতু দেশটির সরকার করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নেয়ার চিন্তা করছে, সে হিসেবেই দর্শক ফেরানোর কথা ভাবছে ইসিবিও। ১৯ জুলাই এজবাস্টনে পাকিস্তান-ইংল্যান্ডের ৩য় ম্যাচেও থাকবেন ৮০ শতাংশ দর্শক।

তবে মাঠে প্রবেশে আগ্রহী দর্শকদেরকে অবশ্যই করোনা টেস্ট করিয়ে নিতে হবে এবং নেগেটিভ সনদ নিয়েই মাঠে প্রবেশ করতে হবে। একইসঙ্গে টিকা নেয়ার সনদও থাকতে হবে তাদের। সামাজিক দূরত্বের বালাই না থাকলেও, দর্শকদেরকে মাস্ক পরার নির্দেশনা দেয়া হবে। ১৬ বছরের নিচে কেউ এজবাস্টনে প্রবেশ করতে পারবে না। যদিও লর্ডসে এমন নিয়ম থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের শতভাগ দর্শকে ফিরছে ক্রিকেট

আপডেট সময় : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১