ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গম থানচির বুলুপাড়ায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম বুলুপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী নবনির্মিত বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সঙ্গে চকলেট ও বিস্কুট।

উদ্বোধন অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল মেহেদী বলেন, দেশের দক্ষিণ–পূর্ব সীমান্তে দায়িত্ব পালনকারী ৫৭ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নিশ্চিত করছে না–সীমান্তবর্তী নৃ–গোষ্ঠী ও পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ
প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ

তিনি জানান, অপারেশন উত্তরণ কর্মসূচির আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও বন্যায় ত্রাণ সহায়তা, বিভিন্ন সামাজিক উদ্যোগসহ মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সহায়ক।

শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের আলোয় ফেরানোর লক্ষ্যেই বুলুপাড়ায় এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক। তিনি বলেন, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী এই বিদ্যালয়টি স্থানীয় তিনটি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০–৮০ জন শিশুকে শিক্ষার আলো পৌঁছে দেবে। বহুদিন শিক্ষার বাইরে থাকা এসব শিশুর কাছে নতুন এ বিদ্যালয় ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কারবারী, জনপ্রতিনিধি, অভিভাবক এবং সাধারণ মানুষ। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে বিজিবি শুধু নিরাপত্তা বাহিনী নয়, মানুষের মানবিক সহায়তা ও উন্নয়নের নির্ভরযোগ্য সহযোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫