ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে পাঠানোর বিষয়ে সরকারের প্রেচেষ্টা অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ৪২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

করোনা পরিস্থিতিতে স্বদেশে ফেরা বাহরাইন প্রবাসীদের ফেরত পাঠাতে সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছে। বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছে। বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির পূর্বে স্বদেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদেরকে এরই মধ্যে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল।  এরই মধ্যে ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য দেশটির বিদেশমন্ত্রককে অনুরোধ জানিয়ে প্রবাসীদের তালিকা বাহরাইনের বিদেশমন্ত্রকে জমা দেওয়া হয়েছে। এখনও যারা রেজিস্টেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রক।

করোনা পরিস্থিতিতে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সেদেশে অবস্থিত ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছেন বলে জানা গেছে। অনিয়মিত বা ভিসার মেয়াদ উত্তীর্ন বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার কাউকে জোর করে দেশে পাঠায়নি। অনেক প্রবাসী বাংলাদেশি করোনা পরিস্থিতিতে বা তার আগে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। বাহরাইন সরকার কেবল জেলে অবস্থানরত বা ডির্পোটেশন ক্যাম্পের প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠিয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেদেশে প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি বাহরাইন সরকারের একান্ত এখতিয়ারভূক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে পাঠানোর বিষয়ে সরকারের প্রেচেষ্টা অব্যাহত

আপডেট সময় : ০৪:০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১