ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ করল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করল ভারত। শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।

ব্যবসায়ীরা জানান, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ অন্য পণ্যের দাম বেড়ে যাওয়া।

জুলাইয়ে ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি বেড়েছে, যাকিনা ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

আগস্ট পর্যন্ত উচ্চ-ফ্রিকোয়েন্সি খাদ্যমূল্যের তথ্য অনুযায়ী, ভারতে চলতি মাসেও বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে টমেটোর দাম।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :