ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল

পাদুকা শিল্পের উন্নয়নে কমন ফ্যাসিলিটি সেন্টার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রাজশাহীর কালুহাটিতে দেশের প্রথম পাদুকা শিল্পের জন্য কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) উদ্বোধনী করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনি এলাকায় সিএফসি সেন্টার উদ্বোধন করেন।

শুক্রবার সেন্টারের উদ্বোধন করে শাহরিয়ার আলম বলেন, সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে রয়েছে। শাহরিয়ার আলম বলেন পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যেখানে সরকার সবাইকে চাকরি দিতে পারে, এটা সম্ভবও নয়। তরুণ উদ্যোক্তা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এসময় শারিয়ার আলম বলেন, নিজেকে উদ্যোগী কাজে নিয়োজিত করে অনেক উপার্জন করার সুযোগ বর্তমানে সৃষ্টি হয়েছে। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সহযোগিতা করতে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে শাহরিয়ার বলেন, আপনাদের এমন কিছু করতে হবে, যা গতানুগতিক নয়, আর দশ জন করে না। তাহলে দেখবেন ভবিষ্যতে আর পেছনে ফিরে তাকাতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, ‘তোমরা চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোল।’

বাংলাদেশের কৃষিই ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে বড় উপকরণ হতে যাচ্ছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বিশ্বব্যাপী মানব সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশে কৃষি বৃহৎ একটি খাত। ভবিষ্যতে কৃষিজাত পণ্য আমাদের ব্যবসার বড় অংশ দখল করে নেবে সে কারণে আমাদেরকে এখন থেকে কৃষিখাতে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

কালুহাটির পাদুকাশিল্পের উদ্যোক্তাদের সমস্যা সম্পর্কে তিনি ওয়াকিবহাল জানিয়ে বলেন, সুখের দিনে আপনারা আমাকে না পেলেও দুঃখের দিনে অবশ্যই পাবেন। কালুহাটিতে নিজ উদ্যোগে পাদুকা শিল্পের যাত্রা শুরু হয়েছিল। আজ সরকারের একটি মহৎ উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় কমন ফ্যাসিলিটি সেন্টার উদ্বোধন হলো, যা এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত দেশের প্রথম কমন ফ্যাসিলিটি সেন্টার।

কালুহাটি এখন বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করছে মন্তব্য করে তিনি বলেন, কমন ফ্যাসিলিটি সেন্টারের কারণে কালুহাটিতে পাদুকাশিল্পের সম্ভাবনা আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে যাবে। সবাইকে আরও দক্ষ হয়ে কাজ করে এই শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাদুকা শিল্পের উন্নয়নে কমন ফ্যাসিলিটি সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩