ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, দূতাবাসগুলোকে আশ্বস্ত করলো ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, দূতাবাসগুলোকে আশ্বস্ত করলো ঢাকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের জাতীয় নির্বাচন গণভোটকে সামনে রেখে হালনাগাদ প্রস্তুতি নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছে সরকার। উপলক্ষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক সচেষ্ট রয়েছে। একই সঙ্গে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। পর্যবেক্ষকেরা এলে নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের কারণে বিদেশি কূটনীতিকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। এসব প্রশ্নের প্রেক্ষাপটেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সভায় ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, দূতাবাসগুলোকে আশ্বস্ত করলো ঢাকা

আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫