ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে টিসিবির তালিকায়  যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

টিসিবির তালিকায়  যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তাদের জন্য সুখবর দিলো ন্যায্যমূল্যে পণ্যসরবরাহকারী সরকারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

চা পাতা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবানসহ মোট পাঁচটি নতুন পণ্য যুক্ত হচ্ছে,  সংস্থাটির পণ্য তালিকায়।  তাতে নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ। ২ নভেম্বর টিসিবির চট্টগ্রাম কার্যালয়  তাদের এই উদ্যোগের কথা জানায়।

সংশ্লিষ্টরা জানান, চলতি সপ্তাহের শেষদিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে এ পণ্য বিতরণ শুরু হবে। এবারও নগরীর কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেওয়া হবে।

তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট কর্মসূচির আওতায় আগের প্যাকেজের সঙ্গে (চাল, ডাল, তেল ও চিনি) নতুন করে চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন।

চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এর মধ্যে এখন পর্যন্ত স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ৬০ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছে ১ লাখ ৬০ হাজার।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

উপজেলা পর্যায়ে যারা চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড়ের সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে এই ৫টি পণ্যের দাম যুক্ত হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, টিসিবির পণ্যে ৫ নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখনো পর্যন্ত সরবরাহ পাওয়া যায়নি। ৭ নভেম্বরের মধ্যে নতুন পণ্য পেতে পারে। তখনই শুরু হবে এসব পণ্য বিতরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে টিসিবির তালিকায়  যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

আপডেট সময় : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫