ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

 নিবন্ধনে বৈষম্যের অভিযোগে ইসির বিরুদ্ধে মাঠে নামলো বাংলাদেশ আমজনগণ পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

  নিবন্ধনে বৈষম্যের অভিযোগে ইসির বিরুদ্ধে মাঠে নামলো বাংলাদেশ আমজনগণ পার্টি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩ জেলায় একযোগে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা

 নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক ভূমিকার অভিযোগ তুলে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন জোরদারের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্য সচিব ও জুলাই আন্দোলনের অগ্নিকন্যাখ্যাত ফাতিমা তাসনীম। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় দলের নিবন্ধন প্রাপ্তির দাবিতে নির্বাচন কমিশনে আবেদনকৃত ২৩টি জেলা একযোগে নিজ নিজ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফাতিমা তাসনীম বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল আইনগত শর্ত ও কাগজপত্র যথাযথভাবে পূরণ করার পরও নির্বাচন কমিশন অজ্ঞাত ও অযৌক্তিক কারণে দীর্ঘদিন ধরে নিবন্ধন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। তিনি বলেন, এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক চর্চার সরাসরি পরিপন্থী। তিনি বলেন,  এই অন্যায় ও অনৈতিক আচরণের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি নির্বাচন কমিশন অভিমুখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচি থেকে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, যাতে নিবন্ধন বিষয়ে একটি সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কমিশনের তরফে কোনো সদুত্তর, ব্যাখ্যা বা ইতিবাচক পদক্ষেপ পাওয়া যায়নি।

ফাতিমা তাসনীম বলেন,  এটি নির্বাচন কমিশনের দায়িত্বহীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, রাজনৈতিক দল নিবন্ধন কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সেই অধিকার বাস্তবায়ন করা, কোনো দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা নয়। নির্বাচন কমিশনের আচরণকে নজিরবিহীন ও একপেশে আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো দলের সঙ্গে আমাদের শত্রুতা নেই। কিন্তু যারা আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিচ্ছে না, আমরা সেই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই করছি। ফাতিমা তাসনীম  দাবি করেন, বাংলাদেশ আমজনগণ পার্টি দেশ ও জাতির কল্যাণে কাজ করছে এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। আমরা কোনো বড় দলের দয়া বা ছায়ায় বাঁচতে চাই না, জোর দিয়ে বলেন তিনি।

দলের শক্তির কথা উল্লেখ করে ফাতিমা তাসনীম বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টির ২৫ হাজার সক্রিয় সদস্য এবং প্রায় ৩ কোটি সমর্থক রয়েছে। তারপরও নির্বাচন কমিশনের বিমাতাসুলভ আচরণ ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে ফের মাঠে নামার ঘোষণা দিয়ে ফাতিমা তাসনীম বলেন, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। শেষে তিনি বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। গণতন্ত্র ও রাজনৈতিক ন্যায্যতার এই লড়াইয়ে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :