ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুতকারীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৪১৪ বার পড়া হয়েছে

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফাইল ছবি 

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

৭ই জানুয়ারি সাধারণ নির্বাচনের পরই দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থায় ফেরাতে ঘোষণা দেয় প্রশাসন। কিন্তু বাজারে পণ্যমূল্যের উর্ধগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এ অবস্থায় কড়া বার্তা আসলো স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুতকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পণ্যমূল্যের লাগাম টানতে গণভবনে একথা বলেন হাসিনা।

তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। কিছু মানুষ রয়েছে, তাদের কোনো কিছুতেই ভালো লাগে না, কী হলে যে ভালো হয় তা তারা নিজেরাও জানে না।

একটি মহল অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এমন মন্তব্য করে শেখ হাসিনা জানান, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আর কখনো অস্বাভাবিক সরকার আসবে না। নানা অপপ্রচারের পরও নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

যারা অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ায় বা পণ্য মজুত করে রাখে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। খাদ্যপণ্য নিয়ে কারসাজি কোনোভাবেই কাম্য নয়। দুরভিসন্ধিমূলকভাবে এসব কাজে লিপ্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে এই হুঁশিয়ারি আসে প্রধানমন্ত্রীর তরফে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুতকারীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শেখ হাসিনার

আপডেট সময় : ০৯:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪