ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

দক্ষিণ চীন সাগরে শান্তি বিপন্ন করছে চীন: ইইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ৩৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দক্ষিণ চীন সাগরে শান্তি বিপন্ন করার জন্য চীনকে দোষারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ দোষারোপের পাশাপাশি ইইউ বিরোধপূর্ণ ওই সাগর অঞ্চলের সব পক্ষকে ২০১৬ সালের ট্রাইব্যুনালের রায় মেনে চলার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ওই রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বের বেশির ভাগ দাবিই প্রত্যাখ্যাত হয়েছে। ফলে তা মেনে চলার ইইউ আহ্বান প্রত্যাখ্যান করেছে বেইজিং।চীনের ক্রমবর্ধমান শক্তির মোকাবিলায় ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রভাব বাড়াতে ইইউ গত সপ্তাহে নতুন নীতি প্রকাশ করেছে।

ফিলিপাইন গত শুক্রবার চীনের একটি নৌকা হুমকি সৃষ্টি করছে অভিযোগে নৌকাটি সরিয়ে নতে বলার পরও চীন তা না সরানোয় এর প্রতিবাদ জানিয়েছে। বিতর্কিত হুইটসান রিফের আশেপাশে সামুদ্রিক মিলিশিয়ারা ওই নৌকায় ছিল বলে ধারণা করা হচ্ছে। ম্যানিলা হুইটসান রিফকে জুলিয়ান ফেলিপ রিফ বলে অভিহিত করে।

ইইউ’র একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘হুইটসান রিফে সম্প্রতি বড় বড় চীনা জাহাজের উপস্থিতিসহ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে। ইইউ আবারও আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা ক্ষুন্নকারী একতরফা কর্মকান্ডের তীব্র বিরোধিতা করছে এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ চীন সাগরে শান্তি বিপন্ন করছে চীন: ইইউ

আপডেট সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১