ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

তৃতীয় বারের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিচ্ছেন মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় কার্যালয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

কালীঘাটে তৃণমূল কার্যালয়ে দলের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর সাংবাদিকদের সিদ্ধান্ত জানান, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই।

পার্থ চট্টোপাধ্যায় জানান, বৈঠকে ৫ এপ্রিল মমতার শপথ নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তা ঠিক করবেন মমতা।

এর আগে কালীঘাটে মমতা বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। তার পরেই বিজয় উৎসব করবেন তারা।

পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট শেষে ২ মে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিজেপিকে অনেকখানি পিছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে মসনদে আসীন তৃণমূল কংগ্রেস।

বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে নির্বাচন হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৩টি, বিজেপি পেয়েছে ৭৭টি, বাম জোট ও অন্যান্যরা পেয়েছে একটি করে আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তৃতীয় বারের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিচ্ছেন মমতা

আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১