ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

ট্রাম্পকে ‘অভিশংসন’ করা উচিত, বললেন জাতিসংঘ দূত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

ট্রাম্পকে ‘অভিশংসন’ করা উচিত, বললেন জাতিসংঘ দূত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার ও সন্ত্রাসবাদ দমনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বেন সল। তিনি এই অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু এবং অভিশংসনের আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বেন সল ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে অবৈধ আগ্রাসন চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বেআইনিভাবে অপহরণ করেছে।

বেন সল আরও বলেন, এই সামরিক অভিযানে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। তার মতে, এসব কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত এবং প্রয়োজন হলে তাকে অভিশংসনের মুখোমুখি করা উচিত।

এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, অন্য একটি দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে। জাতিসংঘ মহাসচিব পুনরায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান এবং এই অভিযানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পকে ‘অভিশংসন’ করা উচিত, বললেন জাতিসংঘ দূত

আপডেট সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬