ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

টেস্ট খেলতে চান না বিসিবির মন্তব্য অস্বীকার করলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৪০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মন্তব্য, ছুটির অনুমতি চেয়ে পাঠানো চিঠিটি বিসিবি ঠিকভাবে পড়েনি। সেই চিঠিতে কোথাও উল্লেখ করা হয়নি, আমি টেস্ট খেলবো না। এমন কোনো কিছুই সেখানে বলা হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছেন সাকিব আল হাসান। কিন্তু এর কারণ হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছিলেন, টেস্ট খেলতে চান না সাকিব। তাই তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। বিসিবি’র সভাপতির মন্তব্যের জবাবে সাকিবের উক্ত কথা বলেন।

শনিবার ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ আড্ডায় তিনি এসব কথা বলেন। সাকিব বলেন, আইপিএল খেলা আমার জন্য ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে। তাই এ সিদ্ধান্ত নেওয়া।

নিজ দেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসান ভারতের আইপিএলে খেলতে যাওয়ায় নাখোশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত ২২ ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন তিনি।
বিসিবি সভাপতি জানান, শুধু সাকিব নয়, দেশের হয়ে কেউ খেলতে না চাইলে কাউকে জোর করা হবে না। এছাড়া এখন থেকে ক্রিকেটাররা চুক্তির সময় কে কোন ফরমেটে খেলতে চায় তা লিখিত নেওয়া হবে।

পাপনের ভাষায়, সাকিবের দেশের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমি ধরে নিচ্ছি টেস্ট ক্রিকেট ওর পছন্দ না। এদের দিয়ে টেস্টে কিছু হবে না। পাপনের মতে, শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না, আমরা হেরেছি আফগানিস্তান, পাকিস্তান, ভারতের সঙ্গে হেরেছি। বাজেভাবে হেরেছি এবং ঘরের মাঠে দুটো টেস্ট হারলাম। এরপরে কেউ যদি বলে আমি টেস্ট খেলব না ফ্র্যাঞ্চাইজি খেলব, তাহলে এরপরে আর কিছু বলার থাকে না। আমাদের মাইন্ড ক্লিয়ার, কাউকে আমরা জোর করে রাখব না।

এদিকে, সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব। সে জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেস্ট খেলতে চান না বিসিবির মন্তব্য অস্বীকার করলেন সাকিব

আপডেট সময় : ১২:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১