ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

টেস্টে ১০০ উইকেটের রেকর্ড মিরাজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ৪৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলা ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট শিকার করার রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সফরকারিদের দ্বিতীয় ইনিংসে এসে এই কীর্তি গড়েন তিনি।বাংলাদেশের পক্ষে একশ উইকেট শিকার করার তালিকায় রয়েছেন আরো ৩ বোলার। মিরাজের পরপরই রয়েছেন তাইজুল ইসলাম। তিনি মিরাজের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেলে উইকেট শিকারের তালিকায় তিন অংক পূর্ণ করেন তাইজুল।

আর এই ১০০ উইকেট শিকার করতে বাংলাদেশের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসানের লেগেছিলো ২৮ ম্যাচ। এই তালিকায় রয়েছে বাংলাদেশের আরেক বোলার। মোহাম্মদ রফিক তার ক্যারিয়ারে ১০০তম উইকেট শিকার করতে ম্যাচ খেলতে হয়েছিলো ৩৩ ম্যাচ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১১৩ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেতে হলে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস অল্পতেই গুটিয়ে দিতে হবে মুমিনুল হকের দলকে। সেই লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

দলীয় ১১ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান নাঈম হাসান। ২২ রানের মাথায় মোসলেকে সৌম্য সরকারের ক্যাচ বানান মেহেদি হাসান মিরাজ। মোসলেকে ফেরানোর মাধ্যমে টেস্টে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মিরাজ।

২৪তম টেস্ট খেলতে নেমে ১০০ উইকেট পেলেন মিরাজ। যা বাংলাদেশের পক্ষে দ্রুততম একশ উইকেটের রেকর্ড। রেকর্ডটি এতোদিন ছিল তাইজুল ইসলামের দখলে। ২৫ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন তাইজুল। মিরাজ আর একটা জায়গাও প্রথম। বাংলাদেশের পক্ষে প্রথম ডানহাতি হিসেবে টেস্টে একশ উইকেট পেলেন মিরাজ। তার আগে একশ উইকেট পাওয়া মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম তিনজনই বাঁহাতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেস্টে ১০০ উইকেটের রেকর্ড মিরাজের

আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১