ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে তাকে ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি মানি লন্ডারিংয়ের অপরাধে আরও ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়নি। ২ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়; অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীই আদালতে সাক্ষ্য দেন।

মামলাটি ২০১৯ সালের ১২ নভেম্বর দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপ–পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এতে সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। আদালতের এ রায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :