ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

জুলাই থেকে দেশে গণটিকা শুরু শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে’

জুলাই মাস থেকে  থেকেই দেশে গণটিকা কার্যক্রম  শুরু হতে যাচ্ছে। আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করে সরকার পর্যায়ক্রমে ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকার আওতায় নিয়ে আসবে।  মঙ্গলবার  জাতীয় সংসদে উত্থাপিত  ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা   একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেবো। এজন্য যত টাকা লাগবে আমরা দেবো। এই বাজেটে টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। ভারতের সঙ্গে করোনা টিকার চুক্তি হয়। কিন্তু ভারতে এমনভাবে করোনা সংক্রমণ বাড়লো যে টিকা আসা বন্ধ হয়ে যায়।

তবে আশা করছি এখন আর আমাদের সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী জুলাই মাস থেকে আরও টিকা আসা শুরু হবে।‘আমরা ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে পর্যায়ক্রমে টিকার আওতায় আনার ব্যবস্থা নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে, যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। ইতোমধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।টিকা দেওয়া সম্পন্ন হলে কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আমরা আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করতে যাচ্ছি, যাতে মানুষ কর্মসংস্থানে ফিরে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই থেকে দেশে গণটিকা শুরু শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১