ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

জাতীয় গণহত্যা দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৪২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলো নিভিয়ে শহীদদের স্মরণ করবে জাতি

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি সর্বস্তরের মানুষ

অনিরুদ্ধ

পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর গণহত্যা সংগঠিত হয় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে। অপারেশন সার্চলাইটের নামে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী রাতের অন্ধকারে নির্বাচার গণহত্যায় মেতে ওঠে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চালায়। পাশাপাশি বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে লাখো মানুষকে হত্যা করা হয়, যা কিনা পৃথিবীর গণহত্যার ইতিহাসে অন্যতম।

কিন্তু ৭১’র ২৫ মার্চ এবং মুক্তিযুদ্ধকালীন ন’মাসে বাংলার মাটিতে সংঘটিত গণহত্যার স্বীকৃতি আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পাওয়া গেলেও রাষ্ট্রপুঞ্জ থেকে আজও আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি মেলেনি।

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ঘোষণা অনুযায়ী দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ।

বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গবেষক সাগরিকা জামালী বলেন, ৭১’র সালের ২৫ মার্চ রাতের আঁধারে বাংলার নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ঝাপিয়ে পড়েছিল। তাদের নির্বিচার গণহত্যা বর্ণনা দেওয়া সম্ভব নয়।

পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যায় মেতে ওঠে। ইতিহাসের পরতে পরতে উপস্থিত গণহত্যার বর্ণনা। ৭১’র বাঙালি জাতি দীর্ঘদিনের বঞ্চনার অতীত মুছে যখন আত্মপরিচয়ের উৎসমুখের সন্ধানে ঐক্যবদ্ধ, ঠিক তখনই বর্বর পাকিস্তানি সেনাবাহিনী ‘বিশ শতকের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম এথনিক ক্লিনজিং’ (জাতিসত্বা র্নিমূল অভিযান) শুরু করে। মুক্তিযুদ্ধের একজন সংগঠকের সন্তান হিসাবে বাংলাদেশের গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতির দাবি করছি।

মুক্তিযুদ্ধের ৫২ বছর পর এখনো গণহত্যার স্বীকৃতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন থেকেও সেই ভয়াবহ গণহত্যার স্বীকৃতি অবশ্য মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি দিয়েছে। সংস্থাটি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ওই গণহত্যার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে।

১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানও। তারা যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি আইন প্রস্তাবও উপস্থাপন করেছেন।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটসে (সিএমএইচআর) আবেদন জানিয়েছে বাংলাদেশ। কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় গণহত্যা দিবস

আপডেট সময় : ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩