ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

চোট পেয়ে ইপিএল না খেলেই দেশে ফিরলেন তামিম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ৩৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

এক চোট কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি চোটে পড়তে হয়েছে তামিম ইকবালকে। ফলাফলা নেপালে চলমান এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) না খেলেই ফিরে এলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম।

ইপিএলের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পান তামিম। আঙুল ফুলে যাওয়ায় ঝুঁকি না নিয়ে দেশে ফেরেন।

তামিম বলেন, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দেশে ফিরেছেন। শেষ ম্যাচে আঙুলে ভালোই চোট লেগেছে। এখন ফুলে গিয়েছে। সাবধানতার জন্য মনে হয়েছে না খেলাটাই ভালো হবে।

দেশে ফিরেই বনানীর এক হাসপাতালে স্ক্যান করান তামিম। রিপোর্টে আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার

পর বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে তামিমের প্রয়োজন ছিল ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। স্বভাবতই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ।

অবশ্য তামিম নিজ থেকেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। এরপর ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন ইপিএলকে। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ। এর মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন চারটি ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোট পেয়ে ইপিএল না খেলেই দেশে ফিরলেন তামিম

আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১