ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি হারিয়ে যায়নি, এখনও চিড়িয়াখানার অভ্যন্তরেই অবস্থান করছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ভেতরে থাকা সব দর্শনার্থীকে দ্রুত বাইরে বের করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো, এ বিষয়ে পরিচালক বলেন, কোনো গ্রিল ভাঙা কিংবা ফাঁকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত খাঁচার দরজায় সঠিকভাবে তালা লাগানো হয়নি, ফলে সিংহটি বাইরে বেরিয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ঘটনাটির কারণ যাচাই করতে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে, যার মধ্যে একটি খাঁচার বাইরে অবস্থান করছে।

 চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞ ও কর্মীরা সমন্বিতভাবে সিংহটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫