ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

গ্যাভি থেকে জুনে মিলবে কোভ্যাক্সের টিকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

ফাইজারের তৈরি কোভ্যাক্স’র ১ লাখ ৬ হাজার ডোজ টিকা জুনে পাওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার রাতে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টেলিফোনে তাকে জানিয়েছেন উল্লেখ করে মাইদুল ইসলাম বলেন, জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠানো হবে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে টিকা স্বল্পতায় এপ্রিলে এসে প্রথম ডোজ দেওয়া স্থগিত করা হয়। দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম এখনও চলছে।

গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত হয় গ্যাভি। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখছে গ্যাভি। এটি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যাভি থেকে জুনে মিলবে কোভ্যাক্সের টিকা

আপডেট সময় : ০৮:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১