ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী দলীয় এমপিদের প্রধানমন্ত্রী রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষমতার বিলাসিতা ত্যাগ করে ইতিহাস আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট জয়েস বান্দার অনন্য অধ্যায় ৭ নভেম্বর আলোচনা সভায় রিজভী হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না শাগুফতার জীবনকাহিনি যৌনকর্মী থেকে ‘আশিকি ২’-এর চিত্রনাট্যকার, সিনেমাকেও হার মানায় 

গণতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রেই রুখে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

গণতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রেই রুখে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সব মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্য গড়ার আহ্বান; নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সাত কিলোমিটার পথ নেতা–কর্মীদের সঙ্গে হেঁটেছেন তারেক রহমান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি–বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। এ জন্য সব মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে ‘সার্বভৌমত্ব’ র‍্যালিতে নেতৃত্ব দিয়ে নেতা–কর্মীদের সঙ্গে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার প্রচলিত বলয় পেরিয়ে সাধারণ নেতা–কর্মীদের সঙ্গে তাঁর এই পদযাত্রা কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সমাবেশে প্রধানমন্ত্রী নিজেই স্লোগান ধরে বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।

তারেক রহমান বলেন, শুধু দেশের ভিতরেই নয়, বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র দেশের ভিতরেই হোক আর বাইরেই হোক, আমরা এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে মেতে আছে। আবারও তারা দেশে গুমখুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এ ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, যে দেশের মানুষ ’৭১, ’৭৫, ’৯০, ’২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।’

দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতীতের মতো এখনো একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায়, আবার তারা আমি–ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। এ সুযোগ আর দেওয়া হবে না।

নয়াপল্টনে সমবেত নেতা–কর্মী ও জনতার উদ্দেশে সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, আপনারা কি আমাদের সঙ্গে আছেন? জবাবে মুহুর্মুহু করতালি ও স্লোগানে তাঁকে সমর্থন জানান উপস্থিত নেতা–কর্মী ও সমর্থকেরা।

জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার দিন ৭ নভেম্বর

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণের দিন।’

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র–জনতা শুধু স্বাধীনতা–সার্বভৌমত্বকে ফিরিয়েই আনেনি। দেশের মানুষ স্বৈরাচার, ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে, দেশের মানুষের অংশগ্রহণে, আন্দোলনের মধ্য দিয়ে।

দিনটির তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একাত্তরের মতো, নব্বইয়ের মতো, পঁচাত্তরের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‍্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন। আজকের এই র‍্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, সেটি হোক গণতন্ত্র রক্ষার দিন।

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, সাত কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে নেতা–কর্মীদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। দুপুরের আগেই কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের পর বিকেল সোয়া ৩টার দিকে তাঁর নেতৃত্বে শুরু হয় বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‍্যালি।

নয়াপল্টন থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায় বিকেল সাড়ে ৪টার দিকে। পুরো সাত কিলোমিটার পথই নেতা–কর্মীদের সঙ্গে হেঁটে অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

র‍্যালি চলাকালে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন। পুরো পথ নেতা–কর্মীদের সঙ্গে স্বাভাবিক গতিতে হেঁটে অতিক্রম করেন তিনি।

র‍্যালিতে অংশ নেওয়া নেতা–কর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল–সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জিতে সজ্জিত নেতা–কর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল। মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঁচটি ঘোড়ার গাড়ি, একটি হাতি, ব্যানার ও ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেওয়া হয়।

মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আবারও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তাই আসুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই—যেকোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা। যত দিন স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍